Logo

ঈদের সকাল সড়কে ঝরল ৪ প্রাণ

profile picture
জনবাণী ডেস্ক
২৯ জুন, ২০২৩, ২২:৪৫
ঈদের সকাল সড়কে ঝরল ৪ প্রাণ
ছবি: সংগৃহীত

ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এ ঘটনায় গুরুতর আহত হন আরও দুইজন

বিজ্ঞাপন

ঈদের দিন সকালে সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (২৯ জুন) সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহতরা হলেন- গাইবান্ধা সদরের ফুলকড়ি গ্রামের হাবিবুর রহমানের ছেলে সুজন (৩০), একই জেলার সাঘাটা থানার হাসিলকান্দি গ্রামের সুবুজ আলীর ছেলে রাব্বি (২৫), নাটোরের বেড়াবাড়িয়া এলাকার সোহরাব আলীর ছেলে রানা (৩২) ও নাটোরের বাগাতিপাড়া থানার তমালতলা এলাকার শরিফুল ইসলামের ছেলে আয়ান (৪)। 

সলঙ্গা থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, গরু বিক্রি করে একটি পিকআপ ঢাকা থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। একই সময় রাজশাহীর দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে পুকুরপাড় এলাকায় সেই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন আরও দুইজন।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/  

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD