Logo

পায়রায় সাড়ে ৩৬ হাজার টন কয়লা নিয়ে এসছে জাহাজ

profile picture
জনবাণী ডেস্ক
৭ জুলাই, ২০২৩, ২৪:৫৭
পায়রায় সাড়ে ৩৬ হাজার টন কয়লা নিয়ে এসছে জাহাজ
ছবি: সংগৃহীত

ইনারে পৌঁছানোর পর পরই লাইটারের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম শুরু হবে

বিজ্ঞাপন

পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩৬ হাজার ৬শ মেট্রিক টন কয়লা নিয়ে এসেছে এমভি জাডো নামে আরও একটি জাহাজ।

ইন্দোনেশিয়া থেকে আসা এ মাদার ভ্যাসেলটি বুধবার (৫ জুলাই) রাতে এ বন্দরের আউটারে এসে পৌঁছায়। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ জুলাই) কয়লা খালাস করা শুরু হবে। ১৮৯.৯৯ মিটার দৈর্ঘ্য ও ৩২.২৫ মিটার প্রস্থের এ জাহাজটি প্রায় এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে ছেড়ে আসে। বর্তমানে জাহাজটি আউটারেজ থেকে ইনার এ্যাংকোরেজে নিয়ে আসা হচ্ছে।

বিজ্ঞাপন

বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান জানান, এটি ইনারে পৌঁছানোর পর পরই লাইটারের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম শুরু হবে। 

বিজ্ঞাপন

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব জানান, জাহাজটি ইনার অ্যাঙ্কোরেজে পৌঁছানোর পর পরই লাইটারের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম শুরু হবে। লাইটারে করে কিছু কয়লা কমিয়ে আনার পর বৃহস্পতিবার (৬ জুলাই) রাত অথবা শুক্রবার (৭ জুলাই) সকালে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নেয়া হবে জাহাজটি।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD