আমর গৌরব ফাউন্ডেশনের উদ্যোগে মুন্সিগঞ্জে সেলাই মেশিন বিতরণ

সেচ্ছাসেবী সংগঠনকে সহযোগিতার মাধ্যমে গরীব জনগনের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে এগিয়ে আসার আহবান জানান
বিজ্ঞাপন
আমার গৌরব ফাউন্ডেশনের উদ্যোগে মুন্সিগঞ্জের শ্রীনগরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৪ জুলাই) মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি এডভোকেট আফরোজা তালুকদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক।
বিজ্ঞাপন
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে স্মাট বাংলাদেশ গঠন ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাই সেচ্ছাসেবী সংগঠনকে সহযোগিতার মাধ্যমে গরীব জনগনের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে এগিয়ে আসার আহবান জানান।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে উপস্থি ছিলেন, আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. বদিউজ্জামাল ডাবলু, শ্রীপুর থানা আওয়ামী লীগের সভাপতি মো.তফাজ্জল হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শ্রীপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মামুন, সংগঠনটির সহ সভাপতি মোবারক হোসেন মজুমদার প্রমুখ।
বিজ্ঞাপন
জেবি/ আরএইচ/








