কলা গাছের ভেলা নিয়ে খেলতে গিয়ে ২ কিশোরের মৃত্যু

স্থানীয় স্বাস্থ কমপ্রেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাগ মিয়া ও কামরুল ইসলামকে মৃত ঘোষণা করেন
বিজ্ঞাপন
ময়মনসিংহের নান্দাইলে নরসুন্দা নদীতে কলা গাছের ভেলায় খেলা করার সময় পানিতে ডু্বে দুই কিশোরের মৃত্যু হয়েছে। এই ঘটনায় চারজনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (২০ জুলাই) বিকাল ৫ টায় উপজেলার আচাগঁও ইউনিয়নের গারুয়া গ্রামের নরসুন্দা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
নিহতরা হলেন, ওই এলাকার হরমুজ আলীর ছেলে সোহাগ মিয়া (১৪) ও একই এলাকার নজরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম।
বিজ্ঞাপন
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, বেলা ৩ টার দিকে সোহাগ মিয়া ও কামরুল ইসলাম আরও চার কিশোরকে নিয়ে ওই নদীতে গোসল করতে যায়। গোসল করতে গিয়ে তারা কলা গাছের ভেলা ভাসিয়ে খেলাধুলা করছিল। খেলা করার একপর্যায়ে নদীর স্রোতে ৬ জন ভেঁসে যাচ্ছিল। এ সময় নদীর পেতে রাখা ডিম জালে আটকে যায় তারা। পরে স্থানীয়রা টের পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে ৬ জনকে জীবিত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ কমপ্রেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাগ মিয়া ও কামরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
ওসি রাশেদুজ্জান আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেবি/ আরএইচ/








