Logo

ফেনীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের

profile picture
জনবাণী ডেস্ক
২৪ জুলাই, ২০২৩, ২৩:২৯
ফেনীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের
ছবি: সংগৃহীত

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানি হয়েছে।

বিজ্ঞাপন

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানি হয়েছে। রবিবার (২৪ জুলাই) মধ্যরাতে ফুলগাজীতে লরির সঙ্গে ধাক্কা খেয়ে সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী ও  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় এক নারীর মৃত্যু হয়।

নিহত ব্যক্তিরা হলেন, ফুলগাজী উপজেলার পূর্ব ঘনিয়া মোড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে এয়ার আহমদ (৭০), পরশুরাম উপজেলার শালধর বাজার এলাকার আবদুল গফুরের ছেলে আবদুর রহিম (৪৩) ও হালিমা বেগম (৩৭)। হালিমা ফেনী শহরের পূর্ব বিজয়সিংহ গ্রামের আমির হোসেনের স্ত্রী।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে ফুলগাজী থানার ওসি আবুল হাসিম গণমাধ্যমে জানান, উপজেলার মুন্সীরহাট কুতুবপুর এলাকায় ফেনী থেকে পরশুরামগামী একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রোলার মেশিনের পেছনে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে চালকসহ তিনজন আহত হযন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত বলে জানান। আহত অন্যজন একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে, ফেনীতে মহাসড়ক দিয়ে হাঁটার সময় যাত্রীবাহী বাসচাপায় পথচারী হালিমা বেগম (৩৭) নামের এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় তার মেয়ে হানিফা (৪) আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক মোস্তফা কামাল এই তথ্য নিশ্চিত করেছেন।  

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহতদের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD