কলেজ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

আগেও কয়েকবার বিভিন্ন প্রলোভন দেখিয়ে যৌন হয়রানির চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে
বিজ্ঞাপন
মৌলভীবাজারের কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে কলেজেরই এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।
দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি করে দিয়েছেন উপজেলা প্রশাসন।
বিজ্ঞাপন
অভিযোগ সূত্রে জানা যায়, কলেজের ইতিহাসের শিক্ষক ফজলুর রহমান গত ১৮ জুলাই বই দেয়ার কথা বলে ওই ছাত্রীকে শিক্ষক মিলনায়তনে নিয়ে যৌন হয়রানি করেন। আগেও কয়েকবার বিভিন্ন প্রলোভন দেখিয়ে যৌন হয়রানির চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়টি কাউকে না জানাতে তার বাসায় গিয়ে শিক্ষক ফজলুর রহমান তাকে হুমকি দেন।
বিজ্ঞাপন
ওই ছাত্রী অভিযোগে আরও বলেন, তিনি বিষয়টি তাৎক্ষণিক কলেজের অধ্যক্ষকে অবহিত করেন। কিন্তু কোন সহায়তা না পাওয়ায় পরে প্রশাসনের কাছে যান। ইউএন’র কাছে এ ঘটনার বিচার ও তার নিরাপত্তার দাবি করেন।
বিজ্ঞাপন
অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিক্ষক ফজলুর রহমানের মোবাইলে একাধিকবার কল করলেও তিনি কল ধরেননি।
বিজ্ঞাপন
কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান মিয়া বলেন, ওই ছাত্রী আমার নিকট কোনো অভিযোগ নিয়ে আসেনি। শুনেছি তদন্ত কমিটি হয়েছে। ঘটনার সত্যতা পেলে আমি নিজেও ওই কমিটিকে সর্বাত্বক সহযোগিতা করব।
কমলগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তার ও সহকারি কমিশনার (ভূমি) মো. রইছ আল রেজওয়ান বলেন, ‘অভিযোগ পেয়ে আমরা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দিয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে আমরা দেখবো।
বিজ্ঞাপন
জেবি/ আরএইচ/








