Logo

কক্সবাজার অস্ত্র ও গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
২১ আগস্ট, ২০২৩, ০৩:৩৭
কক্সবাজার অস্ত্র ও গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার
ছবি: সংগৃহীত

কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী বাজার এলাকার বাসিন্দা

বিজ্ঞাপন

কক্সবাজারে সদরের ভারুয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী মোহাম্মদ বাবুলকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৯ আগস্ট) মধ্যরাতে কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ভারুয়াখালী বাজারস্থ জনৈক পুতুইন্যা খলিফার গ্রিল ওয়ার্কশপের দোকানে এ অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

গ্রেফতার মোহাম্মদ বাবুল (৪৪) কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী বাজার এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশিয় তৈরী ৩ টি বন্দুক ও ৯৮ টি রাইফেলের গুলি।

রবিবার (২০ আগস্ট) দুপুরে কক্সবাজার সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, মোহাম্মদ বাবুল একজন চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ি। তার বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, হত্যা, অস্ত্র ও জবরদখলসহ নানা অভিযোগে কক্সবাজার সদর থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে মিজানুর রহমান বলেন, শনিবার মধ্যরাতে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের লিংকরোড এলাকায় পুলিশের একটি দল অবস্থান করছিল। এসময় ভারুয়াখালী বাজার এলাকায় অপরাধ সংঘটনের উদ্দেশ্যে কতিপয় অস্ত্রধারী লোকজন অবস্থানের খবর পায় পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিতি টের পেয়ে জনৈক পুতুইন্যার গ্রিল ওয়ার্কশপের ভিতর থেকে ৩ জন সন্দেহজনক লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। 

এসময় ধাওয়া দিয়ে একজনকে গ্রেফতার করা সম্ভব হলেও অপর দুইজন পালিয়ে যায়। পরে গ্রেপ্তার মোহাম্মদ বাবুলের সঙ্গে থাকা একটি ব্যাগের ভিতর পাওয়া যায় দেশিয় তৈরী তিনটি কাটা বন্দুক ও ৯৮ টি রাইফেলের গুলি।

বিজ্ঞাপন

রবিবার সকালে গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে হচ্ছে বলে জানান মো. মিজানুর রহমান।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD