Logo

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রার পল্লী বিদ্যুৎ এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লেগেছে।শুক্রবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর ...

বিজ্ঞাপন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রার পল্লী বিদ্যুৎ এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লেগেছে।

শুক্রবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মিরাজুল ইসলাম জানান, বিকেল ৪টার দিকে উপজেলার পূর্ব চান্দরা দিঘীরপাড় এলাকায় ডিভাইন ফেব্রিক্স লিমিটেড পোশাক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর, কাশিমপুর ডিবিএল ও ইপিজেড ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।  

ওআ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD