Logo

জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ব্যারিস্টার কবির

profile picture
জনবাণী ডেস্ক
২১ সেপ্টেম্বর, ২০২৩, ২২:৪০
জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ব্যারিস্টার কবির
ছবি: সংগৃহীত

সকাল ৯টা ৪৫ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট নিউইয়র্কের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

বিজ্ঞাপন

জাতিসংঘের ৭৮তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে ভিভিআইপি মর্যাদায় আমেরিকা গিয়েছেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা  তাড়াইল উপজেলার কৃতি সন্তান ব্যারিস্টার মো. গোলাম কবির ভূঁইয়া।

রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট নিউইয়র্কের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

বিজ্ঞাপন

জাতিসংঘের অধিবেশনে যোগদান ছাড়াও প্রধানমন্ত্রীকে দেওয়া যুক্তরাষ্ট্র প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠান, প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচিতে তিনি যোগদান করবেন।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র সফরের জন্য তাড়াইল-করিমগঞ্জবাসী সহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

উল্লেখ্য, ব্যারিস্টার মো. গোলাম কবির ভূঁইয়া আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনে আওয়ামী লীগের অন্যতম মনোনয়ন প্রত্যাশী।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD