Logo

নাশকতায় অভিযুক্ত জামায়াত নেতা মকবুল আটক

profile picture
জনবাণী ডেস্ক
১১ অক্টোবর, ২০২৩, ২৪:৪৯
নাশকতায় অভিযুক্ত জামায়াত নেতা মকবুল আটক
ছবি: সংগৃহীত

আহমদ ভূইয়াকে নগরীর জুবলি রোডস্থ তিন পুলের মাথা এলাকা হতে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি (উত্তর-দক্ষিণ)।

বিজ্ঞাপন

নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের মামলার এজাহার নামীয় আসামী জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন এর চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক মকবুল আহমদ ভূইয়াকে নগরীর জুবলি রোডস্থ তিন পুলের মাথা এলাকা হতে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি (উত্তর-দক্ষিণ)। 

সোমবার (৯ অক্টোবর) ডিবি (উত্তর ও দক্ষিণ) কর্তৃক একটি অভিযানে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেন সিএমপির গোয়েন্দা (উত্তর দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান। 

বিজ্ঞাপন

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে আমাদের একটি টিম দুপুর ২ টার দিকে আসামীকে আটক করতে সক্ষম হয়। নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকায় তার বিরুদ্ধে সিএমপির চান্দগাঁও থানায় গত ২৬ সেপ্টেম্বর একটি মামলা দায়ের হয়। 

বিজ্ঞাপন

মকবুল আহমদ ভূইয়া জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন এর চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক।

আরএক্স/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD