Logo

পাবনা-২ আসনে সংগীতশিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল

profile picture
জনবাণী ডেস্ক
৪ ডিসেম্বর, ২০২৩, ২৪:০০
পাবনা-২ আসনে সংগীতশিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল
ছবি: সংগৃহীত

পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজেই উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

বিজ্ঞাপন

পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর প্রার্থী হিসেবে কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র জমা দিয়েছিলেন কিন্তু পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তা বাতিল করে দেন।

রবিবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামান তার  মনোনয়নপত্র বাতিল করেন। ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণের কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানান মু. আসাদুজ্জামান।

বিজ্ঞাপন

এবিষয়ে ডলি সায়ন্তনী বলেন, কার্ডের বিষয়টি আমার নলেজে ছিল না। বিষয়টি আমি দ্রুত সমাধান করে আপিল করবো। আপিলে আমার মনোনয়নপত্র ফিরে পাবো বলে আশা প্রকাশ করছি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজেই উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

সেদিন তিনি বলেন,  আমার জন্ম পাবনা শহরের সোনাপট্টি এলাকায়। দাদার বাড়ি সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ভায়না গ্রামে। সেখানে আমার চাচারা থাকেন। এজন্য আমি সেখানে প্রার্থী হয়েছি। আশা করি পাবনা-২ আসনের মানুষ আমার পাশে থাকবে।

বিজ্ঞাপন

আরএক্স/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD