Logo

সবাই এগিয়ে আসলে উন্নয়ন হবে সদরপুরের: ইউএনও

profile picture
জনবাণী ডেস্ক
১৫ ডিসেম্বর, ২০২৩, ০৬:১৭
সবাই এগিয়ে আসলে উন্নয়ন হবে সদরপুরের: ইউএনও
ছবি: সংগৃহীত

এলাকার সরকারি অর্থে গৃহীত প্রতিটি উন্নয়ন বাস্তবায়ন করা হবে।

বিজ্ঞাপন

ফরিদপুরের সদরপুর উপজেলার নবাগত ইউএনও সৈয়দ মোরাদ আলী উপজেলার কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সভায় তিনি বলেন, কবি কুসুম কুমারী দাশের কবিতা “আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে” উক্তি দিয়ে বলেন, আমরা সবাই মিলেমিশে কাজ করলে সদরপুর উপজেলার উন্নয়ন হবে। উন্নয়ন কাজের জন্য আমি আমার সরকারি দায়িত্ব থেকে সর্বদা সেবা দিতে প্রস্তুত আছি। 

অনুষ্ঠানে বিভিন্ন বক্তার বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এলাকা থেকে মাদক মুক্ত করতে হলে আপনারা আমাকে গোপনে সংবাদ দিন আমি ব্যবস্থা নিবো। তৃনমৃল মানুষের পাশে দাঁড়িয়ে তাদের বিভিন্ন সমস্যার নিরসন করা হবে। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এলাকার সরকারি অর্থে গৃহীত প্রতিটি উন্নয়ন বাস্তবায়ন করা হবে। 

বিজ্ঞাপন

শিক্ষকদের বক্তব্য প্রসঙ্গে বলেন, আপনারা শিক্ষার্থীদেরকে স্বপ্ন দেখান আগামী দিনের জন্য। বাচ্ছাদের সঠিক শিক্ষা দিন তাহলেই শিক্ষা ব্যবস্থা পাল্টে যাবে। 

জনপ্রতিনিধির বক্তব্য প্রসঙ্গে বলেন, আপনারা এলাকার সব খোজ খবর রাখেন। জনসাধারনের সমস্যা সমাধানে আপনার সঠিক বিচার করবেন। 

বিজ্ঞাপন

আইনশৃঙ্খলা প্রসঙ্গে বলেন, তারা অপরাধ করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধীর পরিচয় সে অপরাধি। তার অন্য কোনো পরিচয় নেই।

বিজ্ঞাপন

 

মুক্তিযোদ্ধাদের বক্তব্য প্রসঙ্গে বলেন, আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনাদের সকল প্রকার সহযোগিতায় আমি সর্বদা প্রস্তুত রয়েছি। 

বিজ্ঞাপন

মতবিনিময় কালে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফকির আ. ছাত্তার, সহকারী কমিশনার ভূমি তানিয়া আকতার, সদরপুর অফিসার ইনচার্জ মো. মামুন আল রশিদ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মাদ ওমর ফয়সাল, প্রকৌশলী আব্দুল মোমিন, কৃষি কর্মকর্তা নিটল রায়, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ জামসেদ আহম্মেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা সদানন্দ পাল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর বৈদ্য, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম হাওলাদার, উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. সাব্বির হাসান, শিমুল তালুকদার,সাইদুর রহমান লাবলু প্রমুখ।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD