Logo

লরি উল্টে চাপা পড়েছে ২ সিএনজি, তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

profile picture
জনবাণী ডেস্ক
২৮ ডিসেম্বর, ২০২৩, ২২:৩৭
লরি উল্টে চাপা পড়েছে ২ সিএনজি, তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
ছবি: সংগৃহীত

লরি উল্টে গিয়ে চাপা পড়েছে দুটি সিএনজি অটোরিকশা

বিজ্ঞাপন

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুরে চট্টগ্রাম অভিমুখী একটি লরি উল্টে গিয়ে চাপা পড়েছে দুটি সিএনজি অটোরিকশা। দুর্ঘটনার প্রায় তিন ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সকাল সাড়ে ৯টায় লরিটি উদ্ধার কাজ সম্পন্ন করে রেল কর্তৃপক্ষ। উদ্ধারের পর ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গামী সোনার বাংলা কুমিল্লা রেলওয়ে স্টেশন অতিক্রম করেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভোর সাড়ে ছয়টায় বিজয়পুর রেল গেইটে চট্টগ্রাম অভিমুখী একটি লরি উল্টে যায়৷ আর এই লরির নিচে চাপা পড়েছে দুটি সিএনজি অটোরিকশা। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

কুমিল্লা রেলওয়ে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, সকাল ৬টায় দুর্ঘটনাটি ঘটেছে। লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রেল ক্রসিং এর উপর দুটি সিএনজিকে চাপা দেয়। যে কারণে ঢাকা থেকে চট্টগ্রাম রেললাইনটি বন্ধ ছিল। তিন ঘণ্টার চেষ্টায় লরিটি উদ্ধার করে রেল চলাচল স্বাভাবিক করা হয়েছে'।

বিজ্ঞাপন

কুমিল্লা রেলওয়ে ইনচার্জ মোস্তফা কামাল জানান, আপাতত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে লরি ও সিএনজি দুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন রেল চলাচল স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এজে

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD