Logo

নতুন বই পেয়ে উচ্ছ্বসিত সকল শিক্ষার্থীরা

profile picture
জনবাণী ডেস্ক
২ জানুয়ারি, ২০২৪, ০৫:০৪
নতুন বই পেয়ে উচ্ছ্বসিত সকল শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

জেলায় বছরের প্রথম দিনে প্রায় সাড়ে ৭ লক্ষাধিক শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয়েছে নতুন বই।

বিজ্ঞাপন

সারা দেশের ন্যায় পালিত হয়েছে  বই বিতরণ উৎসব। জেলায় বছরের প্রথম দিনে প্রায় সাড়ে ৭ লক্ষাধিক শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয়েছে নতুন বই।

পটুয়াখালী  মির্জাগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়েছে। বছরের প্রথম দিন নতুন বই পেয়ে বাধভাঙ্গা আনন্দে আত্মহারা শিক্ষার্থীরা। 

বিজ্ঞাপন

নতুন বই হাতে পেয়ে আনন্দ ও উচ্ছ্বাসে আত্মহারা শিক্ষার্থীরা। কেউ কেউ বই হাতে পেয়েই দৌড় দিয়েছে, আবার কেউ বা বই বুকে জড়িয়ে বাড়ির পথ ধরেছে। এ চিত্র পটুয়াখালীসহ সকল জেলাগুলোতে।

বিজ্ঞাপন

সোমবার (১ জানুয়ারি) ইংরেজি নতুন বছর সকাল ১০ টায় সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘বই বিতরণ উৎসব’ এর মাধ্যমে এ বই বিতরণ করা হয়। 

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. সাইয়েমা হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা শিক্ষা কর্মকর্তা রিয়াজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি রফিকুল ইসলাম জোমাদ্দার, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) আবদুল জলিল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক নিজাম উদ্দিন।

বিজ্ঞাপন

এ অনুষ্ঠানে একইসাথে সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ও সুবিদখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

ইংরেজি নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে বাধভাঙ্গা আনন্দ ছড়িয়ে পরেছে। তারা বলেন, আমরা নতুন বই পেয়ে অত্যন্ত খুশি ও আনন্দিত। আমরা এখন থেকে নতুন বই প্রতিদিন মনোযোগ দিয়ে পাঠ করবো এবং নিয়মিত স্কুলে যাবো।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD