Logo

বেড়ায় আগুনে পুড়ল ভ্যান চালকের স্বপ্ন

profile picture
জনবাণী ডেস্ক
৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:৫৩
বেড়ায় আগুনে পুড়ল ভ্যান চালকের স্বপ্ন
ছবি: সংগৃহীত

স্থানীয় লোকজন ও বাড়ির মালিক হেলাল ফকির জানান, বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর বেলা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে

বিজ্ঞাপন

পাবনার বেড়া উপজেলার বেড়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের জগন্নাথপুর মহল্লার ভ্যান চালক হেলাল ফকিরের বসত বাড়িতে আগুন লেগে তিনটি গরু, দুইটি ছাগল, থাকার ঘর, রান্না ঘর এবং গোয়াল ঘর সহ ছোট বড় মোট চারটি টিনের ঘর এবং ঘরের ভিতরে রাখা আসবাবপত্র বাড়ির দলিল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতির খবর পাওয়া গেছে।

স্থানীয় লোকজন ও বাড়ির মালিক হেলাল ফকির জানান, বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর বেলা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এবং আগুন দ্রুত গতিতে সারাবাড়ি ছড়িয়ে পড়ে, খবর পেয়ে বেড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহায়তায় ত্রিশ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে আগুনের সূত্রপাত কিভাবে ঘটেছে তার কোনো সঠিক কারণ জানা যায়নি বলে বেড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আ.হালিম জানিয়েছেন।

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD