Logo

রামুতে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী সেনা সদস্য নিহত

profile picture
জনবাণী ডেস্ক
২৬ মার্চ, ২০২৪, ০৬:৪৮
রামুতে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী সেনা সদস্য নিহত
ছবি: সংগৃহীত

এতে গুরুতর আহত হন দুই আরোহী। হাসপাতালে নেয়ার পর মারা যান সৈনিক আতিক।

বিজ্ঞাপন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর চাকমারকুল অংশে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক সেনা সদস্য নিহত হয়েছেন।

সোমবার (২৫ মার্চ) বিকেলে রামুর চাকমারকুলে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রামু তুলাবাগান হাইওয়ে থানার ওসি আজিজুল বারী।

বিজ্ঞাপন

নিহত তার নাম আতিকুর রহমান (২৯) রংপুর জেলার মিঠাপুকুর খামার হরিপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে। তিনি কুমিল্লা সেনানিবাসের ২৩ বীরে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

ওসি আজিজুল বারী বলেন, তারা ২ জন কক্সবাজার ভ্রমণে এসেছেন। কক্সবাজার থেকে মোটর সাইকেল যোগে ফেরার পথে চাকমারকুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাক তার মোটর সাইকেল ধাক্কায় দেয়। এতে গুরুতর আহত হন দুই আরোহী। হাসপাতালে নেয়ার পর মারা যান সৈনিক আতিক। অপরজন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি আরও জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD