Logo

চাঁপাইনবাবগঞ্জে আমের ক্যারেটে ৪শ বোতল ফেন্সিডিল!

profile picture
জনবাণী ডেস্ক
১৫ জুন, ২০২৪, ০৭:০৪
চাঁপাইনবাবগঞ্জে আমের ক্যারেটে ৪শ বোতল ফেন্সিডিল!
ছবি: সংগৃহীত

আমের ক্যারেটের ভিতরে রাখা অবস্থায় ৪০৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জের কানসাট আমের ক্যারেটে ৪শ বোতল ফেন্সিডিলসহ জসিম (২৪) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৫।

বৃহস্পতিবার (১৩ জুন) রাতে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পল্লীবিদ্যুৎ কাজীপাড়া এলাকায় থেকে আটক করা হয়। 

বিজ্ঞাপন


বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আসামি হলেন- জেলার গোমস্তাপুর উপজেলার আড্ডা বাগোনগাঁ গ্রামের মৃত জহুর আলী'র ছেলে জসিম।

সামজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

র‍্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পরে উক্ত ব্যক্তি মাদকের একটি বড় চালান নিয়ে কানসাট অতিক্রম করবে। উক্ত স্থানে র‍্যাব গোপনে অবস্থান নিলে একটি অটোরিক্সার গতিবিধি সন্দেহজনক হওয়ায় অটোরিক্সার তল্লাশি চালিয়ে আমের ক্যারেটের ভিতরে রাখা অবস্থায় ৪০৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান র‍্যাব।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD