Logo

লালমনিরহাটে শতাধিক পরিবার পানিবন্দি

profile picture
জনবাণী ডেস্ক
২০ জুন, ২০২৪, ০৪:১৪
লালমনিরহাটে শতাধিক পরিবার পানিবন্দি
ছবি: সংগৃহীত

যা বিপৎসীমার ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে

বিজ্ঞাপন

লালমনিরহাটের হাতীবান্ধায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির  তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা ছুঁই ছুঁই। নিম্নাঞ্চলের রাস্তাঘাট ডুবে শত শত পরিবার পানিবন্দি। রান্না-বান্নাসহ বেশ বিপাকে পড়েছেন এলাকাবাসী। বিভিন্ন স্কুল মাঠেও পানি উঠেছে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে ব্যারেজ কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বুধবার (১৯ জুন) তিস্তা ব্যারেজে বিকেলে পানির প্রবাহ রেকর্ড করা হয়েছে ৫১.৮৬ সেন্টিমিটার, আর যা বিপৎসীমার ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিজ্ঞাপন

জানা গেছে, লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ও সানিয়াজান নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলের প্লাবিত হওয়ায় উপজেলার সানিয়াজান ইউনিয়নের রমনীগঞ্জ এলাকার মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। 

বিজ্ঞাপন

ওই ওয়ার্ডের ইউপি সদস্য জালাল উদ্দিন বলেন, সানিয়াজান ব্রিজের সামনে যে কচুরিপানা জমা হয়েছে, তা পরিষ্কার না করার কারণে উজানে দিন দিন পানি বৃদ্ধি পাচ্ছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার। জরুরি শুকনো খাবার প্রয়োজন তাদের জন্য।

বিজ্ঞাপন

হাতীবান্ধা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলামের ফোনে একাধিক বার কল দিয়েও তার বক্তব্য পাওয়া যায়নি।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD