Logo

চিনি ভেবে ইঁদুর মারার বিষপানে বোনের মৃত্যু, মৃত্যুশয্যায় ভাই

profile picture
জনবাণী ডেস্ক
৪ জুলাই, ২০২৪, ০৬:৫২
চিনি ভেবে ইঁদুর মারার বিষপানে বোনের মৃত্যু, মৃত্যুশয্যায় ভাই
ছবি: সংগৃহীত

ওই দুই শিশুর বাবার নাম শুভ মন্ড‌ল

বিজ্ঞাপন

কু‌ষ্টিয়ার দৌলতপুরে চিনি ভেবে দুই ভাই-‌বোন ইঁদুর মারার বিষ খেয়েছে। তাদের মধ্যে তিনবছর বয়সী মিমের মৃত্যু হয়েছে এবং পাঁচ বছর বয়সী আলিফ‌কে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩ জুলাই) বেলা ১টার দি‌কে উপ‌জেলার আল্লারদর্গা সোনাইকু‌ন্ডি গ্রা‌মে এ দূর্ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ওই দুই শিশুর বাবার নাম  শুভ মন্ড‌ল। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতি‌বেশি জু‌য়েল আলী জানান, দুপু‌রে বাড়ির লোকজন যার যার কা‌জে ব্যস্ত ছি‌লেন। এ দিকে ওই দুই শিশু ঘ‌রের ম‌ধ্যে খেলছিল। এক পর্যায়ে তারা ঘ‌রে রাখা ইদুর মারার বিষ চিনি ভেবে খেয়ে ফেলে। পরে তারা অসুস্থ হয়ে পড়লে তাদের কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতালে নিয়ে আস‌লে চি‌কিৎসাধীন অবস্থায় মি‌মের মৃত্যু হয়। অসুস্থ আলিফ‌কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD