Logo

কয়রায় আইনশৃঙ্খলা বিষয়ে মত বিনিময় সভা

profile picture
জনবাণী ডেস্ক
১১ আগস্ট, ২০২৪, ০৪:৪৫
কয়রায় আইনশৃঙ্খলা বিষয়ে মত বিনিময় সভা
ছবি: সংগৃহীত

অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আমিন বাবুল

বিজ্ঞাপন

কয়রা উপজেলার আইনশৃংখলা ভাল রাখতে সকলের সহযোগিতা কামনায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ আগষ্ট) বিকাল ৫ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এই মতবিনিময় সভার আয়োজন করে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার বিএম তারিক-উজ-জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ নৌ বাহিনীর লেঃ কমান্ডার মো. ওমর ফারুক, কয়রা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আমিন বাবুল, যুগ্ম আহবায়ক এম এ হাসান, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারী মাওলানা সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আয়ুব আলী, ঢাবির সাবেক শিক্ষার্থী আশিকুজ্জামান আশিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক গোলাম রব্বানী, মোশাররফ হোসেন, দেব্রত মন্ডল, রোকেয়া সুলতানা, হুমায়ুন কবির প্রমুখ।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD