Logo

কক্সবাজারে লবণবাহী ট্রাক চাপায় প্রতিবন্ধির মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:৪৮
কক্সবাজারে লবণবাহী ট্রাক চাপায় প্রতিবন্ধির মৃত্যু
ছবি: সংগৃহীত

উপজেলার টইটং ইউনিয়নের বকসুমুড়া এলাকার নুরুল আলমের ছেলে

বিজ্ঞাপন

কক্সবাজারের পেকুয়ায় লবণবাহী ট্রাক চাপায় এক প্রতিবন্ধির মৃত্যু হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় পেকুয়া উপজেলা সদরের চৌমুহনী স্টেশনে কলেজ গেইট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা।

বিজ্ঞাপন

নিহত আব্দু সালাম (৪০) পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের বকসুমুড়া এলাকার নুরুল আলমের ছেলে।

বিজ্ঞাপন

তিনি শারীরিক প্রতিবন্ধি এবং খুচড়া মরিচ ব্যবসায়ি ছিলেন।

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাতে সিরাজুল মোস্তফা বলেন, রবিবার সকালে আব্দু সালাম বাড়ী থেকে পেকুয়া বাজারে মরিচ কিনতে যান। বিকালে তিনি মরিচ কিনে ফিরছিলেন। ফেরার সময় তিনি পেকুয়া উপজেলা সদরের চৌমুহনী স্টেশনে কলেজ গেইট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন।

বিজ্ঞাপন

এসময় চট্টগ্রামগামী লবণবাহী একটি ট্রাক আব্দু সালামকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে এসে তার ট্রাক চাকার নিচ থেকে ক্ষত-বিক্ষত মৃতদেহটি উদ্ধার করেছে।

বিজ্ঞাপন

ওসি বলেন, ঘটনার পরপরই দুর্ঘটনা কবলিত ট্রাকটির চালক ও হেলপার পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকটি জব্দ করেছে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান সিরাজুল মোস্তফা।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD