Logo

শেরপুরে বন্যাদুর্গতদের মাঝে স্বেচ্ছাসেবক দলের ত্রাণ বিতরণ

profile picture
জনবাণী ডেস্ক
৯ অক্টোবর, ২০২৪, ০৫:৪৯
শেরপুরে বন্যাদুর্গতদের মাঝে স্বেচ্ছাসেবক দলের ত্রাণ বিতরণ
ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. রাজিব আহসান

বিজ্ঞাপন

শেরপুরে হাজারও বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী প্রদান করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল। 

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে বানভাসি মানুষের মাঝে এসব ত্রাণ সামগ্রী প্রদান করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বন্যার কারণে বাড়ি ঘর ছেড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেওয়া হাজার হাজার বানভাসি মানুষের হাতে ত্রাণের প্যাকেট তুলে দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. রাজিব আহসান।

এসময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন ও শফিউদ্দিন সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, প্রচার সম্পাদক জাকিরুল ইসলাম জাকির, সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান সজিব, মহিলা বিষয়ক সহ-সম্পাদিকা নাহার নিপু, শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবেক ছাত্রনেতা কামরুল হাসান, সাধারণ সম্পাদক মামুন-অর রশীদ, সিনিয়র সহ-সভাপতি দিদারুজ্জামান সিদ্দিকী দিদার সহ জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD