Logo

যাত্রী পালিয়ে গেলেও ব্যাগে মিলেছে ৮০ হাজার ইয়াবা

profile picture
জনবাণী ডেস্ক
৩ নভেম্বর, ২০২৪, ০৩:৫৬
যাত্রী পালিয়ে গেলেও ব্যাগে মিলেছে ৮০ হাজার ইয়াবা
ছবি: সংগৃহীত

প্লাষ্টিকের ব্যাগের ভিতর থেকে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়

বিজ্ঞাপন

কক্সবাজারের টেকনাফে তল্লাশীকালে একটি অটোরিক্সার যাত্রীর পালিয়ে গেলেও তার ফেলে যাওয়া ব্যাগে মিলেছে ৮০ হাজার ইয়াবা।

শনিবার (২ নভেম্বর) সকালে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকা এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন, বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা আলীখালী এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশী কার্যক্রম শুরু করে। একপর্যায়ে একটি সন্দেহভাজন অটোরিক্সা অস্থায়ী চেকপোস্টের দিকে আসলে অটোরিক্সায় থাকা একজন যাত্রী দ্রুত লাফ দিয়ে দৌড়ে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। অটোরিক্সাটি তল্লাশী করে একটি প্লাষ্টিকের ব্যাগের ভিতর থেকে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি বলেন, পরবর্তীতে বিজিবি সদস্যরা আশে পাশের এলাকায় অভিযান পরিচালনা করলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পাচারকারীদের সনাক্ত করার জন্য গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

বিজ্ঞাপন

এমএল/ 

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD