Logo

খোকসায় বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

profile picture
জনবাণী ডেস্ক
২৬ ডিসেম্বর, ২০২৪, ২৪:২৭
খোকসায় বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

খোকসা উপজেলা ও পৌর শাখার উদ্দ্যোগে বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি,এন,পি) কুষ্টিয়ার খোকসা উপজেলা ও পৌর শাখার উদ্দ্যোগে বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। 

 বুধবার (২৫ ডিসেম্বর) সকালে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। 

কর্মী সভায় উপজেলা বি,এন,পির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বি,এন,পি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী।

বিজ্ঞাপন

অনুষ্ঠানটি উদ্বোধন করেন, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। 

বিজ্ঞাপন

খোকসা পৌর বিএনপির সভাপতি মুন্সী এজেডজি রশিদ রেজা বাজুর সঞ্চালনায় কর্মী সভায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ সাদী, আলহাজ্ব নুরুল ইসলাম আনসার প্রামাণিক, জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন খাঁন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ খাঁন রাজু প্রমুখ।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD