অপ্রতীমের প্রথম জানাজা অনুষ্ঠিত, দ্বিতীয়টি গন্ধমতিতে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে নিহত কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতীমের প্রথম জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সকাল ১১টায় কুমিল্লার গন্ধমতি ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর নিখোঁজ হয় কিশোর অপ্রতীম। এরপর পরিবারের সদস্যদের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ প্রশাসনের সদস্যরা বিভিন্ন স্থানে তার সন্ধানে তল্লাশি চালান।
নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে ময়নাতদন্ত শেষে শনিবার রাত সাড়ে ৮টার দিকে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং নিজ বাসায় নিয়ে যাওয়া হয়।








