অপ্রতিমের মাকে কী জবাব দেবো: এমপি মনিরুল

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, অপ্রতিমকে হত্যার মতো অমানবিক ঘটনা এই সময়ে ঘটতে পারে, তা বিশ্বাস করতে পারছেন না। এমন ঘটনার কোনো জবাব নেই বলেও মন্তব্য করেছেন তিনি।
বিজ্ঞাপন
শনিবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পার্শ্ববর্তী লালমাই সানন্দা পাহাড় এলাকার একটি জঙ্গল থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যান সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। অপ্রতিমের মায়ের সঙ্গে দেখা করে কী জবাব দেবো, জানি না। অবিলম্বে অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, জাতির ইতিহাসে যে কয়টি লজ্জাজনক ঘটনা ঘটেছে, এটি তার মধ্যে একটি। এ ঘটনায় সবার বিবেক জাগ্রত হওয়া উচিত। আগামী তিন মাসের মধ্যে ঘটনার বিচার নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান এমপি মনিরুল হক চৌধুরী।
বিজ্ঞাপন
এসময় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বিভাগকে আরও বেশি কঠোর হতে হবে। এটা কোনো দেশ হতে পারে না, এমন অবস্থা চলতে পারে না। অনুগ্রহপূর্বক এসব দিকে, এই কিশোর ছেলেদের দিকে নজর দিন; নইলে এ জাতিকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়া কঠিন হবে।








