আখাউড়া সীমান্তের শূন্যরেখায় অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের শূন্যরেখা থেকে অজ্ঞাত পরিচয়ের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর সীমান্তের ভারতীয় অংশের লংকা মোড়া এলাকায় স্থানীয়রা মরদেহটি দেখতে পান।
বিজ্ঞাপন
স্থানীয়দের বরাতে জানা গেছে, সীমান্তের শূন্যরেখার কাছাকাছি শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানান। তবে শিশুটির পরিচয় এবং কীভাবে তার মরদেহ সেখানে পৌঁছেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, এখন পর্যন্ত শিশুটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় জানার জন্য পুলিশের পাশাপাশি বিজিবিও কাজ করছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ বলেন, শিশুটির মরদেহ সেখানে কীভাবে এলো, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে এর প্রকৃত কারণ ও রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।








