অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রবিবার কুবিতে প্রথম জানাজা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
এরপর অপ্রতিমের বাবার বাড়ি চাঁদপুরে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক নূর মোহাম্মদ রাজু।
১৩ বছর বয়সী অপ্রতিম কুমিল্লা বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় সে। এরপর আর বাড়ি ফেরেনি।
বিভিন্ন স্থানে খোঁজ করেও অপ্রতিমের সন্ধান না পেয়ে ওইদিন সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকার দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশে একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান।
বিজ্ঞাপন
এদিকে, একাধিক সূত্রের দাবি, অপ্রতিমের মৃত্যুর ঘটনায় তুহিন নামে এক যুবকের সম্পৃক্ততা থাকতে পারে। ওই যুবক বিকেল থেকে অপ্রতিমের সঙ্গে ছিলেন বলে জানা গেছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
এ ছাড়া আনাস নামে আরও একজনকে আটকের তথ্য পাওয়া গেছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানা যায়নি।








