Logo

কুড়িগ্রামে জাসাসের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

profile picture
জনবাণী ডেস্ক
২৮ ডিসেম্বর, ২০২৪, ০৪:৫৬
কুড়িগ্রামে জাসাসের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

বিজ্ঞাপন

কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভা র‍্যালিসহ নানান আয়োজনে দিবসটি পালন করেন নেতাকর্মীরা।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে পৌর শহরের কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের অংশ হিসেবে পায়রা অবমুক্ত করা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জাসাস এর সদস্য সচিব মো. নুরজামাল বাহাদুর। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুড়িগ্রাম জেলা আহবায়ক মো. মোস্তাফিজুর রহমান মোস্তফা,প্রধান আলোচক জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আহবায়ক কমিটির ১ নং যুগ্ম আহবায়ক  মো. শফিকুল ইসলাম বাবু,বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর জেলা আহবায়ক জাকি মো. আহসান হাবিব সজীবসহ অনান্য নেতাকর্মীরা।

এসডি/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD