Logo

ভারতে বিএসএফ’র হাতে আটক ২ বাংলাদেশী নারীকে বিজিবির কাছে হস্তান্তর

profile picture
জনবাণী ডেস্ক
৩ মার্চ, ২০২৫, ২৩:১০
ভারতে বিএসএফ’র হাতে আটক ২ বাংলাদেশী নারীকে বিজিবির কাছে হস্তান্তর
ছবি: সংগৃহীত

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে বিএসএফ তাদের আটক করে

বিজ্ঞাপন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশী দুই নারীকে ফেরত দিয়েছে।

রবিবার (২ মার্চ) সন্ধ্যায় ঝিনাইদহের মহেশপুর সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়। ফেরৎকৃত নারীরা হলেন, বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিনমোড়াকাঠি গ্রামের নুরু হালদারের মেয়ে জরিনা বেগম (৪২) ও নড়াইল জেলার কালিয়া উপজেলার চাঁদপুর গ্রামের সিরাজ ফকিরের মেয়ে মোসা. শিউলি খাতুন (৪৮)।

বিজ্ঞাপন

মহেশপুর ৫৮ বিজিবি আটককৃত বাংলাদেশী মহিলা নাগরিকদের জাতীয় পরিচয়পত্র ও জন্মসনদ যাচাই বাছাই করে বিএসএফ’র কাছ থেকে তাদের গ্রহণ করে। বিজিবির এক ই-মেইল বার্তায় উল্লেখ করা হয়, কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বাঘাডাংগা কোম্পানি কমান্ডার সুবেদার আসাদুজ্জামান বিশ্বাস এবং বিএসএফ’র সুন্দরপুর কোম্পানি কমান্ডার যাদব এসি নাগেশ গৌতম।

বিজ্ঞাপন

হস্তান্তরের সময় বিএসএফ সদস্যরা বিজিবিকে জানায় দুই নারী অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে বিএসএফ তাদের আটক করে এবং তাদেরকে ফেরত নেওয়ার জন্য বিজিবিকে আহ্বান করে। জরিনা ও শিউলি খাতুনকে রবিবার রাতে যশোর শহরের জাস্টিস এন্ড কেয়ার নামে একটি সংস্থার প্রতিনিধির কাছে হস্তান্তর করে।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD