হাঁসে পাড়া কালো ডিম নিয়ে এলাকায় চাঞ্চল্য

প্রথমে এই ডিম দেখে তারা অবাক হয়ে যান
বিজ্ঞাপন
সোনার ডিম পাড়া হাঁসের গল্প শুনে যে কৌতুহল জনমনে, সেই কৌতুহল নিয়েই পাতি হাঁসের পাড়া কালো ডিম নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটি দেশি পাতি হাঁস কালো রঙের কয়েকটি ডিম পেড়েছে এমন খবরে এলাকায় তৈরি হয়েছে কৌতুহল।
ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া এলাকার সরদার ডাঙ্গী গ্রামের মো. ইয়াছিন সরদারের বাড়িতে ঘটনাটি ঘটেছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পরিবার থেকে জানা যায়, এক বছর আগে পাশের বাড়ি থেকে ছয়টি হাঁসের বাচ্চা কিনেছিলেন ইয়াছিন সরদারের স্ত্রী হামিদা আক্তার। সবগুলো হাঁস স্বাভাবিক রঙের ডিম দিলেও গত কয়েক মাস আগে থেকে একটি হাঁস হঠাৎ করে কালো রঙের ডিম পাড়া শুরু করে। প্রথমে এই ডিম দেখে তারা অবাক হয়ে যান। সাপ অথবা অন্য প্রাণির ডিম ভেবে কাউকে না জানিয়ে রেখে দেন। পরবর্তীতে বিষয়টি জানাজানি হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হাঁসটির মালিক মো. ইয়াছিন সরদার জানান, বছরখানেক আগে পাশেরবাড়ি থেকে ছয়টি হাঁসের বাচ্চা কিনেছিলেন। সবগুলো হাঁস স্বাভাবিক রঙের ডিম দিলেও একটি হাঁস হঠাৎ করে কালো রঙের ডিম পাড়া শুরু করে। প্রথমে এই ডিম দেখে তারা অবাক হয়ে যান এবং এটিকে সাপের ডিম ভেবে না খেয়ে রেখে দেন। তবে একই হাঁস পরপর একাধিক কালো ডিম দেওয়ায় বিষয়টি নিশ্চিত হয়।
আরও পড়ুন: ধামরাইয়ের সাবেক এমপি এম এ মালেক গ্রেফতার
বিজ্ঞাপন
এ বিষয়ে সদরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার সংবাদমাধ্যমকে জানান, প্রাণিদেহের বিলিভার্ডিন কম-বেশি হওয়ার কারণে ডিমের খোলসের রঙ নীলচে বা সবুজাভ হয়ে থাকে। এ ছাড়া জরায়ুতে ডিমের খোলসটি পরিণত হওয়ার সময়ে গাঢ় সবুজ রঙের পিত্তরস বেশি থাকতে পারে। ওই দুটি উপাদান জরায়ুতে বেশি থাকলে তা থেকে ডিমটির রঙ কালো হতে পারে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, কালো রংয়ের এ ডিম খেতে কোনো সমস্যা নেই। জেনেটিক কারণে হাঁসের ডিমের রঙ কালো হতে পারে।
এমএল/








