Logo

সাভারে ৬ ছাত্র-জনতা হত্যা মামলার আসামি শেখ সাঈদ গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
১১ মার্চ, ২০২৫, ২৪:৪৪
সাভারে ৬ ছাত্র-জনতা হত্যা মামলার আসামি শেখ সাঈদ গ্রেফতার
ছবি: সংগৃহীত

সাভারে ৬ ছাত্র-জনতা হত্যা মামলার আসামি শেখ সাঈদ গ্রেফতার

বিজ্ঞাপন

বৈষম্য বিরোধী আন্দোলন ৬ ছাত্র-জনতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শেখ সাঈদকে (৪৫) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (৯ মার্চ)  রাতে ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ জালাল উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।  এরআগে বিকেলে সাভার পৌর এলাকার বাজার রোড মহল্লা থেকে গ্রেফতার করে পুলিশ। 

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত শেখ সাঈদ সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লার বাসিন্দা।  সে যুবলীগের সক্রিয় সদস্য ও সাবেক ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমানের সঙ্গে থেকে স্থানীয় ভাবে প্রভাব বিস্তার করে ছিল। তার বিরুদ্ধে লেগুনায় চাঁদাবাজি একাধিক অভিযোগও রয়েছে। 

বিজ্ঞাপন

ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ জালাল  বলেন,  গোপন সংবাদের ভিত্তিতে সাভার পৌর এলাকার বাজার রোডের তার ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র-জনতা হত্যার ঘটনায় ছয়টি মামলা রয়েছে।  তাকে সাভার মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD