Logo

কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি জুটের গোডাউন পুড়ে ছাই

profile picture
জনবাণী ডেস্ক
২৫ মার্চ, ২০২৫, ২২:২৭
কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি জুটের গোডাউন পুড়ে ছাই
ছবি: সংগৃহীত

গোডাউনের মালিকরা বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মন্ডলপাড়ার তিনটি জুটের গোডাউনে ভয়াবহ অগুন লাগে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ মার্চ) ভোর ৪টার দিকে এ  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, প্রথমে রফিকের গোডাউনে আগুন লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে সুমন মিয়া এবং রশিদের জুটের গোডাউনে। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার জানান, আগুন লাগার কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।

বিজ্ঞাপন

জুটের গোডাউনের মালিক রফিক জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৫০ থেকে ৭০ লক্ষ টাকার ঝুটের মালামাল পুড়ে গেছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গোডাউনের মালিকরা বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD