Logo

ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও চোরাই মালামাল উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
১০ এপ্রিল, ২০২৫, ০৬:৫৭
ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও চোরাই মালামাল উদ্ধার
ছবি: সংগৃহীত

মাকুহাটি সাকিনস্থ করিম গাজীর বসতবাড়ির গেটের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিছ ইয়াবা ও চোরাই মালামাল উদ্ধার।  

মুন্সীগঞ্জ সদর থানা এলাকায় বুধবার (৯ এপ্রিল) ডিবি পুলিশের একটি টিম ৭০০ ইয়াবা ও চোরাই মালামাল উদ্ধার করেছে।  

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উদ্ধার অভিযান পরিচালনাকালে মুন্সীগঞ্জ সদর থানাধীন ছোট মাকুহাটি সাকিনস্থ করিম গাজীর বসতবাড়ির গেটের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযুক্ত বাবু গাজী পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ইয়াবা ট্যাবলেট উপস্থিত জনতার সামনে জব্দ করে পুলিশ।

অভিযুক্তের বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও অভিযুক্ত বাবু গাজী-কে গ্রেফতারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD