Logo

রূপগঞ্জে ৫টি জবাইকৃত ঘোড়ার মাংস উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
২ জুলাই, ২০২৫, ০৪:২২
রূপগঞ্জে ৫টি জবাইকৃত ঘোড়ার মাংস উদ্ধার
ছবি: সংগৃহীত

রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরে জবাইকৃত ৫টি ঘোড়ার মাংস উদ্ধার করেছে আনসার সদস্যরা।

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ, রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরে জবাইকৃত ৫টি ঘোড়ার মাংস উদ্ধার করেছে আনসার সদস্যরা। 

সোমবার (৩০ জুন) ভোররাতে আনসারের একটি টহল দল অভিযান চালিয়ে এ ঘটনা উদঘাটন করে।

বিজ্ঞাপন

জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে পূর্বাচলের ৩০৬ নম্বর রোডের ৫ নম্বর প্লটে টহলরত অবস্থায় আনসার সদস্যরা একটি সিএনজি অটোরিকশা দেখতে পান। 

বিজ্ঞাপন

সন্দেহ হলে তারা এগিয়ে গেলে কিছু ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয় -তার নাম ফয়েজ মিয়া (৩৫), পিতা হাফিজ মিয়া,  থানা-অষ্টগ্রাম, জেলা-কিশোরগঞ্জ।

পরে প্লটের ভিতর ঢুকে আনসার সদস্যরা দেখতে পান, পাঁচটি ঘোড়া জবাই করে মাংস আলাদা করা হচ্ছে। আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন এবং আটককৃত ফয়েজ মিয়াকে পুলিশের হাতে তুলে দেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে পূর্বাচল আনসার কমান্ডার আবুল হোসেন বলেন, রাতের টহল চলাকালে আমরা ১০ নম্বর সেক্টরের একটি পরিত্যক্ত প্লটে সন্দেহজনক কিছু দেখতে পাই। পরে ঘটনাস্থলে গিয়ে ৫টি জবাইকৃত ঘোড়া ও একজনকে আটক করি। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং পলাতকদের শনাক্ত করার চেষ্টা চলছে। 

এসডি/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD