Logo

বনলতা এক্সপ্রেস ট্রেন আটকে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভ

profile picture
জনবাণী ডেস্ক
১৪ আগস্ট, ২০২৫, ২৩:৫৬
31Shares
বনলতা এক্সপ্রেস ট্রেন আটকে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

গাজীপুরের ডুয়েট এলাকার জয়দেবপুরে রেললাইন অবরোধ করে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেন আটকে দিয়েছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা। এতে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ প্রায় ৪০ মিনিট বন্ধ থাকে।

বিজ্ঞাপন

গাজীপুরের ডুয়েট এলাকার জয়দেবপুরে রেললাইন অবরোধ করে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেন আটকে দিয়েছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা। এতে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ প্রায় ৪০ মিনিট বন্ধ থাকে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে জয়দেবপুর শিমুলতলী এলাকায় বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা রেললাইনে বসে অবস্থান নেন এবং সকাল ১১টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেন আটকে দেন।

বিজ্ঞাপন

পরবর্তীতে বেলা ১১টা ৪০ মিনিটে শিক্ষার্থীরা ট্রেনটি ছেড়ে দিলে রেল চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল হোসেন বলেন, শিক্ষার্থীরা বিক্ষোভ করে একপর্যায়ে তারা বনলতা ট্রেন আটকে দেয়। ৪০ মিনিট পর ট্রেন ছেড়ে দিলে রুট স্বাভাবিক হয়েছে।

শিক্ষার্থীদের দাবি, গত ১৩ আগস্ট ও আগামীকাল ১৫ আগস্টের ঢাকা মেট্রোরেলের সেকশন ইঞ্জিনিয়ার পদের পরীক্ষায় বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরে রিট করায় পরীক্ষা স্থগিত করে। এর প্রতিবাদে আন্দোলনে নামে। 

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD