Logo

মৌলভীবাজারে ৮ মাসেও চালু হয়নি কার্ডিওলজি এ্যাম্বুলেন্স সার্ভিস

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:১৬
11Shares
মৌলভীবাজারে ৮ মাসেও চালু হয়নি কার্ডিওলজি এ্যাম্বুলেন্স সার্ভিস
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারে মুজিব বর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া উপহার কার্ডিওলজি এ্যাম্বুলেন্সটি অদ্যাবধি চালু করতে পারেনি মৌলভীবাজার ২৫০ শয্...

বিজ্ঞাপন

মৌলভীবাজারে মুজিব বর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া উপহার কার্ডিওলজি এ্যাম্বুলেন্সটি অদ্যাবধি চালু করতে পারেনি মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ। 

অত্যাধুনিক কার্ডিওলজি এ্যাম্বুলেন্স পেয়ে রোগীদের মনে জ্বেলে উঠা আশার প্রদীপ কর্তৃপক্ষের অবহেলার কারনে নিভে গেছে অনেক প্রাণ। প্রায় ১ কোটি ২৫ লাখ টাকার টাকার কার্ডিওলজি এ্যাম্বুলেন্সটি পড়ে আছে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নতুন বিল্ডিং এর সামনে। ভারতের প্রধানমন্ত্রীর নিকট থেকে পাওয়া অত্যাধুনিক উপহার সম্পর্কে সাধারণ মানুষ তো দুরের কথা অনেক বিজ্ঞ জনের ধারণা নেই। কোন প্রকারের রোগীরা এই সেবা পেতে পারেন। 

বিজ্ঞাপন

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: হুমায়ুন কবির বারবার আশ্বাস্ত করছেন যন্ত্রপাতি সেটাপ চলছে। শীগ্রীই সার্ভিস চালু হবে। এই আশার বাণী শুনতে শুনতে জৈনক সৌদী আরব প্রবাসী ব্যক্তির ছেলের প্রাণ প্রদীপ নিভে গেছে। কার্ডিওলজি এ্যাম্বুলেন্সটি চলন্ত একটি মিনি হাসপাতাল বলা যেতে পারে। কোন মুমূর্ষ রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হলে রাাস্তায় সর্বাধুনিক চিকিৎসা সেবা পেতে পারে চলন্ত অবস্থায়। অথচ এই চলন্ত মিনি হাসপাতালকে নিয়ে চলছে টালবাহানা। মৌলভীবাজারের পার্শ্ববর্তী জেলা হবিগঞ্জ জেলায় এই সার্ভিসটি চালু হয়ে গেছে অনেক আগে। আর মৌলভীবাজার জেলায় সার্ভিসটি চালু না হওয়ার কারণে কয়েক জন হার্ডের রোগী রাস্তায় মারা গেছেন বলে অনেক রোগীর স্বজনরা অভিযোগ করেছেন।

এদিকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে সরকারী ২টি এ্যাম্বুলেন্স নিয়েও অসংখ্য অভিযোগ রয়েছে। রোগীর স্বজনরা এ্যাম্বুলেন্সের খোঁজ করলে জানা যায় এ্যাম্বুলেন্স বাহিরে রোগী নিয়ে গেছে। অথচ অফিসের তথ্য মতে গত ১ মাসে ২টি সরকারী এ্যাম্বুলেন্স ৪১ বার সার্ভিস দিয়েছে। সরকারী নিয়ম অনুযায়ী প্রতিটি এ্যাম্বুলেন্স দৈনিক ৩ বার রোগী নিযে যাতাযাত করতে পারে। কিন্তু মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের দৈনিক একবার করেও যাতায়াত করতে পারেনি। 

কার্ডিওলজি এ্যাম্বুলেন্সটি চালু না হওয়ার বিষয়ে এই প্রতিবেদকের সাথে আলাপ কালে তত্ত্বাবধায়ক ডা: হুমায়ুন কবির বলেন, যন্ত্রপাতি সেটআপ করতে সময় লেগেছে বেশ কিছু দিন। আর বর্তমানে চালক অসুস্থ থাকায় সার্ভিসটি চালু করা যাচ্ছেনা। তবে কিছু দিনের মধ্যে চালু হয়ে যাবে।

বিজ্ঞাপন

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

মৌলভীবাজারে ৮ মাসেও চালু হয়নি কার্ডিওলজি এ্যাম্বুলেন্স সার্ভিস