Logo

শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইমামের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
১৮ আগস্ট, ২০২৫, ২২:৩৪
শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইমামের মৃত্যু
ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মাওলানা আব্দুর রহমান (৩৭) নামে এক মসজিদের ইমাম মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে  মাওলানা আব্দুর রহমান (৩৭) নামে এক মসজিদের ইমাম মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকালে শিবচর উপজেলার বাঁশকান্দি-শেখপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ বাশঁকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মাওলানা আব্দুর রহমান একই এলাকার মৃত হাকিম আলী হাওলাদারের ছেলে। তিনি বাঁশকান্দি ইউনিয়নের পঞ্চগ্রামের একটি মসজিদের ইমমাতি করতেন।

বিজ্ঞাপন

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, মাওলানা আবদুর রহমান প্রতিদিনের মতো ভোরে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ফজরের নামাজের ইমামতি করতে বাড়ি থেকে রওনা হয়। শিবচর উপজেলার বাঁশকান্দি-শেখপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ বাশঁকান্দি এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারান। 

বিজ্ঞাপন

এ সময় তিনি মোটরসাইকেলটি গাছের সাথে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। পরে এলাকাবাসী  আব্দুর রহমানকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

শিবচর থানা ইনচার্জ অফিসার মো. রকিবুল ইসলাম ঘটনাার সত্যতা স্বীকার করে বলেন,এটি একটি দু:খজনক  ঘটনা।পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD