Logo

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধে ফেনী ইউনিভার্সিটি শিক্ষার্থীরা

profile picture
জনবাণী ডেস্ক
২১ আগস্ট, ২০২৫, ২৩:০০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধে ফেনী ইউনিভার্সিটি শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধে ফেনী ইউনিভার্সিটি শিক্ষার্থীরা

বিজ্ঞাপন

স্থায়ী ক্যাম্পাসসহ একাধিক দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ফেনীর মহিপাল ফ্লাইওভারের উত্তর দিকে অবস্থান নেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে— স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস সার্ভিস চালু, ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণ এবং বোর্ড অব ট্রাস্টিজে পরিবর্তন। এর আগে তারা শহরের হাজারি রোড থেকে পদযাত্রা করে মহাসড়কে এসে অবস্থান নেন।

বিজ্ঞাপন

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (পৌনে ১টা) শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান করছিলেন।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD