Logo

মসজিদে আজানের পক্ষে কথা বলায় বিএনপি নেতা খুন

profile picture
জনবাণী ডেস্ক
২৭ আগস্ট, ২০২৫, ২১:৫৫
মসজিদে আজানের পক্ষে কথা বলায় বিএনপি নেতা খুন
ছবি: সংগৃহীত

নিহত খবির সরদার ওই এলাকার মৃত ইউনূস সরদারের ছেলে ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

বিজ্ঞাপন

শরীয়তপুরের জাজিরায় মসজিদের মাইকে আজান দেওয়ায় ঘুমের ব্যাঘাত হচ্ছে এমন অভিযোগ তুলে ইমামকে হুমকি দেওয়ার প্রতিবাদ করায় খবির সরদার (৫৫) নামের এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে আলমাস সরদার নামে স্থানীয় আরেক ব্যক্তির বিরুদ্ধে। 

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৯ টার দিকে উপজেলার বড়কান্দি ইউনিয়নের উমরদি মাদবর কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

নিহত খবির সরদার ওই এলাকার মৃত ইউনূস সরদারের ছেলে ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। 

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি উমরদি মাদবর কান্দি এলাকার মসজিদে ভোররাতে মাইকে আজান দেয়া ও বয়ান করায় ঘুমের ব্যাঘাত হচ্ছে তাই ইমামকে হুমকি দেয় বলে অভিযোগ উঠে আলমাস সরদারের বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরে মসজিদ কমিটির সদস্যরা প্রতিবাদ জানায় ও পরবর্তীতে থানায় একটি সাধারণ ডায়েরি করে।

এরপর থেকেই আরও ক্ষিপ্ত হয় অভিযুক্ত আলমাস সরদার তার দলবল নিয়ে মঙ্গলবার (২৬ আগস্ট) দিনগত রাত সাড়ে ৯ টার দিকে নিজ বাড়ি থেকে বের হলে মসজিদ কমিটির সদস্য খবির সরদারকে ছুরিকাঘাত করে সড়কের পাশে থাকা পুকুরে ফেলে দেয় বলে অভিযোগ করে নিহতের স্বজনরা। পরে স্থানীয়রা তার ডাক চিৎকার শুনে এগিয়ে এসে দ্রুত জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খবির সরদারকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মসজিদ কমিটির সভাপতি দানেশ সরদার বলেন, মসজিদের মাইকে আজান ও বয়ান দেয়ায় ক্ষিপ্ত হয়ে আলমাস সরদার ইমামকে হুমকি দিয়েছিলো। পরে বিষয়টি নিয়ে আমাদের কমিটির পক্ষ থেকে থানায় জিডি করা হয়। এরপর থেকেই আলমাস আমাদের উপর ক্ষিপ্ত ছিলো। আজ সুযোগ বুঝে খবির সরদারকে ছুরি দিয়ে বুকে আঘাত করে হত্যা করেছে। আমরা এই ঘটনার বিচার চাই।

বিজ্ঞাপন

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, এক মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অভিযুক্তদের ধরতে ইতোমধ্যে আমরা অভিযান চালাছি।

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD