Logo

প্রায় ৩ ঘণ্টার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ স্বাভাবিক

profile picture
জনবাণী ডেস্ক
৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:১৬
প্রায় ৩ ঘণ্টার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ স্বাভাবিক
ছবি: সংগৃহীত

প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বিজ্ঞাপন

প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে টাঙ্গাইলের চরভাবলা এলাকায় একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়।

এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল চলাচল বন্ধ হয়ে যায় এবং বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে থাকায় হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরে ইব্রাহিমাবাদ স্টেশনে আটকে থাকা লালমনিরহাট এক্সপ্রেসের ইঞ্জিন এনে বিকল হওয়া ট্রেনটি টেনে নিয়ে যাওয়া হয়। বিকেল সোয়া ৬টার দিকে ট্রেনটি সরিয়ে নেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

টাঙ্গাইল রেলস্টেশনের মাস্টার নাজমুল হাসান জানান, বিকল হওয়া ট্রেনটি ঘারিন্দা থেকে সেতুর পূর্বপাড়ের দিকে যাচ্ছিল। ইঞ্জিন বিকল হয়ে পড়ায় এটি আটকে যায়। পরে বিকল্প ইঞ্জিনের সহায়তায় ট্রেনটি ইব্রাহিমাবাদ স্টেশনে নেওয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইব্রাহিমাবাদ স্টেশনের মাস্টার সোহেল খান বলেন, বিকল হওয়া ট্রেনের কারণে ইব্রাহিমাবাদে দু’টি এবং অন্য স্টেশনে আরও দুটি ট্রেন আটকে ছিল। তবে বর্তমানে সব ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD