Logo

একটি মন্দিরে সাতটি প্রতিমা ভাঙচুর, গ্রেফতার ১

profile picture
উপজেলা প্রতিনিধি
সরিষাবাড়ী, জামালপুর
২১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৬
একটি মন্দিরে সাতটি প্রতিমা ভাঙচুর, গ্রেফতার ১
ছবি: প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে তাড়িয়াপাড়া এলাকায় একটি মন্দিরে সকল প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

রবিবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার পৌরসভার তাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনার অভিযোগে হাবিবুর রহমান (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। হাবিবুর রহমান পৌরসভার শিমলাপল্লী গ্রামের সোহরাব মিস্ত্রির ছেলে।

পুলিশ ও মন্দির কমিটি জানায়, তাড়িয়াপাড়া মন্দিরে প্রতি বছরের মতো এবারও পূজা অনুষ্ঠিত হবে। এ জন্য তৈরি করা হয়েছিল বিভিন্ন প্রতিমা। পূজার সকল আয়োজন শেষ করে প্রতিমা নির্মান শিল্পীদের বিদায় দেয় কর্তৃপক্ষ।

শনিবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে হঠাৎ মন্দিরের একজন প্রবেশ করে সাতটি প্রতিমার মাথাসহ বিভিন্ন অংশ ভেঙে চলে যায়। রবিবার সকালে মন্দিরে এসে সকল প্রতিমা ভাঙা দেখতে পায় মন্দির কমিটির লোকজন।

বিজ্ঞাপন

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শক করে সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত হাবিবুর রহমান নামে একজনকে গ্রেফতার করে।

এ ঘটনায় জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহছেন উদ্দিন, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিজ্ঞাপন

এ ব্যাপারে তাড়িয়াপাড়া মন্দির কমিটির সভাপতি গয়েশ চন্দ্র বর্মন জানান, রবিবার শুভ মহালয়া দিনে মন্দিরে এসে সকল প্রতিমা ভাঙা দেখতে পেয়ে পুলিশকে খবর দেই। পুলিশ সিসি টিভি ফুটেজ দেখে একজনকে গ্রেফতার করে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান, প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এ ঘটনায় অভিযোগে হাবিবুর রহমান নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD