শেরপুরে পূজামণ্ডপ, মন্দির ও সড়ক পরিদর্শন করলেন সচিববৃন্দ

বগুড়ার শেরপুরে পূজামণ্ডপ, ঐতিহাসিক মা ভবানীর মন্দির এবং নির্মাণাধীন সড়ক পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব এবং এলজিইডি’র প্রধান প্রকৌশলী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় এ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
বগুড়ার শেরপুরে পূজামণ্ডপ, ঐতিহাসিক মা ভবানীর মন্দির এবং নির্মাণাধীন সড়ক পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব এবং এলজিইডি’র প্রধান প্রকৌশলী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় এ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা কার্যালয়ে পৌঁছালে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান। এরপর তারা টাউন বারোয়ারী পূজামণ্ডপে যান। সেখানে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ফুল দিয়ে অতিথিদের বরণ করেন।
বিজ্ঞাপন
এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো: সাইফুল্লাহ পান্না বলেন, ‘শারদীয় দুর্গোৎসব বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। আমরা যেন মিলেমিশে, স্বতঃস্ফূর্তভাবে একসঙ্গে এই উৎসব উদযাপন করতে পারি এবং এর মাধ্যমে বাংলাদেশ যেন আরও বেশি ঐক্যবদ্ধ হয়, সেটাই আমাদের প্রত্যাশা।’
পরে স্থানীয় সরকার সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী এবং এলজিইডি’র প্রধান প্রকৌশলী মো: আনোয়ার হোসেন ব্রাক বটতলা থেকে ভবানীপুর সড়ক পরিদর্শন করেন। এ সময় উপজেলা প্রকৌশলী মো: আব্দুল মজিদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে অতিথিরা ঐতিহাসিক মা ভবানীর মন্দিরে যান। সেখানে মন্দির কমিটি ও স্থানীয় নেতৃবৃন্দ ফুল দিয়ে বরণ করেন। সচিববৃন্দ মন্দির প্রাঙ্গণে কিছু সময় অতিবাহিত করেন, মন্দিরের ইতিহাস শোনেন এবং প্রধান মণ্ডপ ঘুরে দেখেন। এ সময় পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু মন্দির উন্নয়নে সরকারি সহায়তা চান। কর্মকর্তারা মন্দির উন্নয়নে আশ্বাসও দেন।
বিজ্ঞাপন
এই পরিদর্শন কর্মসূচিতে বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশিক খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।








