Logo

মির্জাপুরে কাঠ ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

profile picture
উপজেলা প্রতিনিধি
মির্জাপুর, টাঙ্গাইল
২৭ সেপ্টেম্বর, ২০২৫, ২০:২২
মির্জাপুরে কাঠ ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা
ফাইল ছবি।

টাঙ্গাইলের মির্জাপুরে ফরহাদ (৪০) নামে এক কাঠ ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত ফরহাদ উপজেলার বাঁশতৈল ইউনিয়নের গায়েরাবেতীল কাহারতা গ্রামের বানিজ উদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন

ঘাতক গায়েরাবেতীল সোনালীয়া আবুল মার্কেট এলাকার মৃত ইউসুফ মিয়ার ছেলে মতিয়ার ওরফে মতি।

প্রত্যক্ষদর্শী গায়েরাবেতীল সোনালীয়া আবুল মার্কেটের চায়ের দোকানদার বাহাদুরের সূত্রমতে জানাযায়, শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক দুইটার সময় মতিয়ার আমার চায়ের দোকানে চা খেতে বসে, এর একটু পরেই ফরহাদও আসে চা খেতে।

এর মধ্যে কেউ কিছু বুঝে উঠার আগেই হঠাৎ মতিয়ার তার পেছন থেকে একটি চাইনিজ দাঁ বের করে ফরহাদকে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে ফরহাদ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে দৌঁড় দেয় এবং মতিয়ারও পেছনে দৌঁড়ায়।একটা পর্যায়ে ফরহাদ মাটিতে লুটিয়ে পড়লে মতিয়ার পালিয়ে যায়।

বিজ্ঞাপন

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফরহাদকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ.রাশেদুল ইসলাম বলেন,লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং সকল আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD