Logo

নারায়ণগঞ্জে শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

profile picture
জনবাণী ডেস্ক
নারায়ণগঞ্জ
৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৩:৫৩
নারায়ণগঞ্জে শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শব্দ দূষণকারী তিনটি যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ৬ হাজার টাকা জরিমানা আদায় এবং তিনটি হর্ণ জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতির নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এতে অংশ নেয় নারায়ণগঞ্জ বন্দর থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের একটি টিম। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন।

বিজ্ঞাপন

অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা অনুযায়ী তিনটি যানবাহন থেকে জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD