Logo

নামাজ পড়াতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত

profile picture
উপজেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ
৩ অক্টোবর, ২০২৫, ১৫:৪২
নামাজ পড়াতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত
ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নামাজ পড়াতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মসজিদের এক ইমামের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে নাচোল-আমনুরা সড়কের হামিদপুরে গ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত খালিদ মুসাব্বির নাচোল উপজেলার মাক্তাপুরের আব্দুল মালেকের ছেলে। তিনি একটি মসজিদের ইমাম ছিলেন।

বিজ্ঞাপন

ওসি বলেন, ঐ ইমাম নাচোল উপজেলার হাটবাকইল যাচ্ছিলেন একটি মসজিদের জুম্মার নামাজ পড়াতে। যাওয়ার সময় হামিদপুর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরেদহ উদ্ধার করে।

ওসি আরও বলেন, স্থানীয়রা দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে। তবে বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে যান। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD