Logo

ময়মনসিংহে প্রীতি নার্সিং ভর্তি কোচিং চান্সপ্রাপ্তদের সংবর্ধনা

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
৩ অক্টোবর, ২০২৫, ১৫:৫০
ময়মনসিংহে প্রীতি নার্সিং ভর্তি কোচিং চান্সপ্রাপ্তদের সংবর্ধনা
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ঐতিহ্যবাহী প্রীতি নার্সিং ভর্তি কোচিং-এর শিক্ষার্থীরা সরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে চান্স পাওয়ায় তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

গত বুধবার নগরীর নয়াপাড়া খালপাড়ে অবস্থিত প্রীতি নার্সিং ভর্তি কোচিং সেন্টারের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রীতি নার্সিং ভর্তি কোচিং সেন্টারের পরিচালক মো: ইছব আলী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নার্সিং কর্মকর্তা মো: নুরুল ইসলাম উজ্জ্বল, মো: জয়নাল আবেদীন, বেনজির আহমেদসহ সরকারী নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সঠিক দিকনির্দেশনা ও মানসম্মত প্রস্তুতির মাধ্যমেই শিক্ষার্থীরা এ সাফল্য অর্জন করেছে। নার্সিং পেশা একটি মহৎ ও মানব সেবামূলক পেশা। তাই শিক্ষার্থীদেরকে দেশ ও মানুষের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান তারা।

বিজ্ঞাপন

প্রীতি নার্সিং ভর্তি কোচিং সেন্টারের পরিচালক মোঃ ইছব আলী তার বক্তব্যে বলেন,আমাদের শিক্ষার্থীদের সাফল্য আমাদের গর্ব। তারা কঠোর পরিশ্রম ও একাগ্রতার মাধ্যমে নিজেদের যোগ্য প্রমাণ করেছে। ভবিষ্যতেও প্রীতি নার্সিং ভর্তি কোচিং শিক্ষার্থীদের পাশে থেকে সফলতার পথে এগিয়ে যেতে সহায়তা করবে।”

নার্সিং কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম উজ্জ্বল তার বক্তব্যে বলেন, নার্সিং এখন আর কেবল চাকরির সুযোগ নয়, বরং এটি মানবসেবার এক মহান ক্ষেত্র। শিক্ষার্থীদের সততা, দায়িত্ববোধ ও নিষ্ঠার সাথে কাজ করে সমাজে অবদান রাখতে হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শেষে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। শিক্ষার্থীরাও তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, প্রীতি নার্সিং ভর্তি কোচিং-এর সঠিক পরামর্শ ও প্রশিক্ষণ ছাড়া এই সাফল্য সম্ভব হতো না।

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD