গাজীপুরে শিশু ধর্ষণের অভিযোগে তৌহিদী জনতার বিক্ষোভ

গাজীপুর মহানগরের কাশিমপুরে ৮ বছরের এক মুসলিম শিশুকে ধর্ষণের অভিযোগে তৌহিদী জনতা বিক্ষোভ মিছিল করেছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে কাশিমপুর থানা প্রাঙ্গণে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কাশিমপুরের ৫নং ওয়ার্ডের সুরাবাড়ী সরকারি আশ্রয়ণ প্রকল্প এলাকার পূজামণ্ডপের সহ-সভাপতি ভজেন্দ্র সরকারের বিরুদ্ধে শিশুটিকে ধর্ষণের গুরুতর অভিযোগ ওঠে। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।
বিজ্ঞাপন
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী তৌহিদী জনতা অভিযোগ করেন, পৈশাচিক এই ঘটনায় নিরপরাধ শিশুটির ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেছে। তারা দোষী ব্যক্তির সর্বোচ্চ শাস্তি এবং দ্রুত প্রকাশ্যে বিচারের দাবি জানান।
বক্তারা বলেন, ধর্মীয় পরিচয় নির্বিশেষে অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হলে সমাজে অশান্তি আরও বৃদ্ধি পাবে।
এ সময় বক্তারা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান, দ্রুততম সময়ে ভজেন্দ্র সরকারকে ফাঁসির দাবিতে নিশ্চিত করতে হবে। অন্যথায় তারা আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
বিজ্ঞাপন
প্রতিবাদ মিছিলে বিভিন্ন মসজিদের ইমাম, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীসহ হাজারও মানুষ অংশগ্রহণ করেন। এলাকায়জুড়ে উত্তেজনা বিরাজ করছে।








