Logo

নেত্রকোনা ব্যাটালিয়ন কর্তৃক মালিকবিহীন বিদেশি মদ জব্দ

profile picture
উপজেলা প্রতিনিধি
নেত্রকোণা
৯ অক্টোবর, ২০২৫, ১৫:০৬
নেত্রকোনা ব্যাটালিয়ন কর্তৃক মালিকবিহীন বিদেশি মদ জব্দ
ছবি: প্রতিনিধি

‎বর্ডার গার্ড বাংলাদেশের নেত্রকোনা ব্যাটালিয়ন কর্তৃক নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর হতে মালিকবিহীন ৩৯ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত ভারতীয় মদের মধ্যে রয়েছে ৩৭ বোতল এমসি ডোয়েলস ও দুই বোতল র‌্যায়েল স্ট্যাগ ব্র্যান্ডের বিদেশি মদ।

বিজ্ঞাপন

‎‎বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।

‎৩১ বিজিবি’র অধিনায়ক জানান, বুধবার রাত ৯টার নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ বিজয়পুর বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

বিজ্ঞাপন

‎এ মাদক বিরোধী অভিযানে ওই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৪৮/৪-এস হতে আনুমানিক আড়াশো গজ বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নে আতাপাড়া নামক এলাকা থেকে মালিকবিহীন ৩৯ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হন বিজিবি’র টহল দলটি।

‎মালিকবিহীন জব্দকৃত বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় ব্র্যান্ডের মদের বোতলগুলো নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলে জানান বিজিবি’র ঊর্ধ্বতন এই কর্মকর্তা।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD