Logo

ক্ষেতলালে জব্দ সরকারি চাল বিতরণ করা হলো এতিমখানায়

profile picture
উপজেলা প্রতিনিধি
ক্ষেতলাল, জয়পুরহাট
৯ অক্টোবর, ২০২৫, ১৫:৪১
ক্ষেতলালে জব্দ সরকারি চাল বিতরণ করা হলো এতিমখানায়
ছবি: সংগৃহীত

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় অবৈধভাবে বিক্রি হওয়া সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করে উপজেলার তিনটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বড়তারা ইউনিয়নে ৩০ সেপ্টেম্বর চালের অবৈধ ক্রয়-বিক্রয়ের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে জড়িতদের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ১ হাজার ৮৬০ কেজি চাল জব্দ করা হয়। জব্দকৃত চাল পরে ক্ষেতলাল থানার জিম্মায় রাখা হয়েছিল।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে ওই চাল তিনটি এতিমখানায় প্রদান করা হয়। মামুদপুর দারুল উলুম হাফেজিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানায় ৬৬০ কেজি, পুটিমারি দারুস সুন্নাহ নূরানী হাফেজিয়া মাদ্রাসায় ৬০০ কেজি, এবং ধনকুড়াইল হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ৬০০ কেজি চাল বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন ক্ষেতলাল থানার ওসি (তদন্ত) কামাল হোসেন, উপজেলা খাদ্য পরিদর্শক হুমায়ুন কবির, মাদ্রাসার পরিচালক হাফেজ মো. আইয়ুব আলী ও অন্যান্য দায়িত্বশীলরা।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD